,

ক্রিকেটের অভিজাত সংস্করণকে বিদায় জানালেন ডু প্লেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

বুধবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ডু প্লেসি অবসরের ঘোষণা দেন।

ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমার মন খুবই পরিষ্কার। সামনের দিকে নতুন পথে পা ফেলার জন্য এটাই সঠিক সময়।”

৩৬ বছর বয়সী ডু প্লেসি দেশের হয়ে ৬৯টি টেস্ট খেলেন। এ সময়ে ৪০.০২ গড়ে রান করেন ৪ হাজার ১৬৩। সেঞ্চুরি ১০টি ও হাফসেঞ্চুরি ২১ টি। সর্বোচ্চ খেলেন ১৯৯ রানের ইনিংস।

২০১২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদাপোশাকে ডু প্লেসির অভিষেক হয়। ২০১৬ সালে অধিনায়কত্বের দায়িত্ব পান। গত বছর দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন ৩৬টি টেস্টে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের