শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে মিললো করোনার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলীয় ধরন

news-image

যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ধরন ইতোমধ্যে ভারতে সংক্রমিত হয়েছে। এবার দেশটিতে করোনার দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় প্রজাতিও ধরা পড়লো।

আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়েও কাজ চলছে পুনেতে।

ভারতে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় প্রজাতি ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনার ব্রিটিশ প্রজাতিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৭ জনে।

এতদিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪১টি দেশে দক্ষিণ আফ্রিকার প্রজাতি ধরা পড়লেও ভারতে তার চিহ্ন মেলেনি। মঙ্গলবার করোনার সেই প্রজাতির নমুনা ধরা পড়ায় ওই দেশ থেকে আসা যাত্রীদের কড়াকড়িভাবে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বা ব্রাজিল থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই। তবে স্বাস্থ্য এবং বেসরকারি পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে যা যা করণীয়, তা করছে।

সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ