শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব মহাসড়কে টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বিনা পয়সায় সেবা পাওয়ার দিন শেষ। আমরা সেবা পেতে চাই। কিন্তু পয়সা দিতে রাজি না। এটা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন থেকে সরকারি সেবা পেতে হলে দাম দিতে হবে। ভালো সেবা পেতে হলে পয়সা দিতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃতি করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘টোল আদায়ের মাধ্যমে শুধু রাজস্ব আদায় নয়, একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যেখান থেকে শুধু সড়ক রক্ষণাবেক্ষণে খরচ হবে।’

একনেক সভায় প্রধানমন্ত্রী সড়কে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণের নির্দেশ দিয়েছেন। যাতে যাত্রী, চালক, চালকের সহকারী সেখানে বিশ্রাম নিতে পারেন।

সড়কে টোল আদায়ের বিষয়টি আলোচনায় আসে আজ একনেক সভায় ঢাকা সিলেট সড়কটি বিদ্যমান দুই লেন থেকে চারলেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদনের সময়।

২০৯ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি বাস্তবায়নে ব্যয় হবে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ঋণ দিচ্ছে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা। বাকি টাকা সরকারি কোষাগার থেকে জোগান দেওয়া হবে।

আজ একনেক সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি টাকা ব্যয়ে মোট নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা