,

কঙ্গোতে নৌকাডুবে ৬০ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ।

সোমবার রাতে নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে ডুবে যায়। খবর রয়টার্সের

দেশটির মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি এক টুইটে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭শ’ জন যাত্রী ছিলেন।

এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩শ’ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২৪০ জন।

রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। স্টিভ এমবিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণে ওই নৌকাটি ডুবে গেছে।

কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।

ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমবিকায়ি পরিবহন খাতে দায়িত্বরত সবার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের