শবে মিরাজের তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা শুক্রবার
পবিত্র শবে মিরাজের তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ এবং ৯৫৫৮৩৩৭ নিম্নোক্ত টেলিফোন ও ৯৫৬৩৩৯৭ এবং ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।











