শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের শীর্ষ কবি মাওরিদ বারঘুতি মারা গেছেন। রোববার জর্ডানের রাজধানী আম্মানে মৃত্যুবরণ করেন তিনি।

১৯৪৪ সালে জন্ম নেয়া বারঘুতি কায়রোতে পড়াশোনা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আল জাজিরা জানিয়েছে, মাওরিদ বারঘুতি জীবনের বেশির ভাগ সময় নির্বাসনে কাটিয়েছেন। তার আত্মজীবনীমূলক রচনা ‘আই স রামাল্লাহ’ তাকে আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয়।

বারঘুতির অনবদ্য এই সৃষ্টিকে বিখ্যাত ফিলিস্তিনি লেখক ও বুদ্ধিজীবী এডওয়ার্ড সাঈদ বলেছেন, বইটি ফিলিস্তিনিদের উদ্বাস্তু থাকার সবচেয়ে বড় দলিল।

বারঘুতির মৃত্যুতে ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আতেফ আবু সাইফ শোক প্রকাশ করে বলেছেন, জাতীয় সংগ্রাম এবং সৃজনশীলতার এক প্রতীককে হারালো আরব বিশ্ব।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধি থাকলেও বারঘুতি রাজনীতি থেকে নিজেকে সব সময় দূরে রেখেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ