শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে শিশু সুরক্ষার বিষয়

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক করোনা মহামারী প্রেক্ষাপট বিবেচনায় গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি সিদ্ধান্ত হয় যা এখনো বহাল আছে। গত দশ মাসের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকার সম্প্রতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে একটি নীতিমালা প্রকাশ করেছে। তবে কোভিড-১৯ পরবর্তী সময়ে স্কুল খোলার ক্ষেত্রে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

আজ সোমবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) মিলনায়তনে কভিড-১৯ বাস্তবতায় শিশুদের নিরাপদে বিদ্যালয়ে ফেরা’ শীর্ষক প্রস্তুতি ও সমন্বয় সভায় জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ একথা বলেন।

ঢাকা শিক্ষা অফিসের (উচ্চ মাধ্যমিক) সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে সোশ্যাল অ্যান্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) ও সেভ দ্য চিলড্রেন। সবাইকে সরকারি নীতিমালা সম্পর্কে জানাতে এবং করোনা পরবর্তী সময়ে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন থানা ও উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, সহকারি থানা শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা