,

৬ বলে ৫ ছক্কা হাঁকালেন শচীনপুত্র অর্জুন

news-image

স্পোর্টস ডেস্ক : কখনো তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও বেশিরভাগ মানুষ সন্দেহ পোষণ করেন। চলতি সপ্তাহেই আইপিএলের নিলাম। তার আগে নিজের জাত চেনালেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। ৭৩তম পুলিশ ইনভাইটেশন শিল্ড ক্রিকেট টুর্নামেন্টে ৩১ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। এক ওভারে মেরেছেন ৫টি ছক্কা! এরপর বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অর্জুনের দাপুটে পারফরম্যান্সে এমআইজি ১৯৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতেছে। ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীনের পুত্র এমনিতে বোলার। তবে ব্যাট হাতেও যে তিনি জ্বলে উঠতে পারেন তার প্রমাণ মিলল এই ম্যাচে। অফস্পিনার হাসির দাফেদারের এক ওভারে পরপর ৫ টি ওভার বাউন্ডারি হাঁকান। নিজের ইনিংসে অর্জুন ৮টি ওভার বাউন্ডারি এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন।

চলতি মাসের ১৮ তারিখে চেন্নাইয়ে বসছে চতুর্দশ আইপিএলের নিলামের আসর। নিলামের ঠিক আগেই একেবারে সঠিক সময়ে নিজের ফর্ম দেখিয়ে দিলেন অর্জুন। কিছুদিন আগেই মুম্বাইয়ের জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন। তবে সেভাবে কিছু করে দেখাতে পারেননি। ২ ম্যাচে মাত্র ২ উইকেট নিয়েছেন। বিজয় হাজারে ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হওয়ায় তিনি মুম্বাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েন। এবার দেখার, ২০ লাখ রুপির বেজ প্রাইসে অর্জুনকে কোনো দল কেনে কিনা।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি