রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সাতপাকে বাঁধা পড়লেন দিয়া মির্জা

news-image

বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দিয়া মির্জার গাঁটছড়া বাঁধার ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সোমবার পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সারলেন অভিনেত্রী।

মুম্বাইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা। লকডাউনের সময় অর্থাৎ গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া। চুপচাপই ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ডেট করার পর ব্যবসায়ী বৈভবের সঙ্গে দিয়া মির্জা সাতপাকে বাঁধা পড়লেন দিয়া।

এর আগে ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনও মন্তব্য করেননি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী