রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আলজাজিরার এক রিপোর্টে ক্ষমতাসীন শীর্ষ ব্যক্তিরা দিল্লি দৌড়াচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আলজাজিরার এক রিপোর্টেই ক্ষমতাসীন দলের সবাই দিল্লিতে ধরনা দিচ্ছে। তবে জনভিত্তি না থাকলে দিল্লি দৌড়েও কোনো লাভ হবে না।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, ‘আলজাজিরার একটি প্রতিবেদনে আপনার রাজসিংহাসন থরথর করে কেঁপে উঠলো। আপনার গোয়েন্দা বাহিনীর প্রধান, আমলাদের প্রধান, পুলিশ বাহিনীর প্রধান সব দিল্লিতে যাচ্ছে। কারণ, আপনার ক্ষমতার উৎস তো জনগণ নয়।’

‘জিয়াউর রহমান বারবার বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এটা জিয়াউর রহমানের একটি মহান বাক্য যা মানুষের মুখেমুখে। আর আপনার ক্ষমতার উৎস তো আমরা জানি। জনভিত্তি না থাকলে হিল্লি-দিল্লি দৌড়ে কোনো লাভ হবে না’ যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপি মুখপাত্র আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মাধ্যমে আপনি কোন মুখে জিয়াউর রহমানের খেতাব বাতিলের কথা বলেন? এটাতো প্রতিহিংসা।’

‘এই প্রতিহিংসা করতে গিয়ে আপনি একের পর এক রাষ্ট্র নিয়ে, দেশ নিয়ে এবং দেশপ্রেম নিয়ে যে কাজগুলো করছেন, এটা ইতিহাসের জঘন্যতম কালো অধ্যায় হিসেবে রচিত হবে’ যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘আজকে তো কথা বলার অধিকার নেই। ডিজিটাল নিরাপত্তা আইনসহ কত কালাকানুন। প্রতিটি মানুষের কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখা হয়েছে। কথা বললেই মামলা।’

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ তো ১৯৭২-৭৫ সালে ক্ষমতায় ছিল, আপনাকে ক্যাপ্টেন নাছির গ্রেপ্তার করেছিল কেন? এই উত্তরটি আপনি দেবেন, কেন আপনাকে গ্রেপ্তার করেছিল?’

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাফের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য =নিপুন রায় চৌধুরী প্রমুখ।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী