শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নেপাল-শ্রীলংকায়ও বিজেপি সরকার চান অমিত শাহ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেছেন, শুধু ভারতেই নয়, শ্রীলংকা, নেপালেও বিজেপির সরকার গড়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহর। এই পরিকল্পনার কথা খোদ অমিত শাহ-ই তাকে জানিয়েছিলেন বলে দাবি বিপ্লবের।

বিজেপি থেকে নির্বাচিত এই মুখ্যমন্ত্রী শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ কথা বলেন। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

বিপ্লবের দাবি, অমিত শাহ তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে ত্রিপুরা সফরে এসেছিলেন, তখন এই পরিকল্পনার কথা রাজ্যের নেতাদের সঙ্গে এক চা-চক্রে জানিয়েছিলেন।

বিপ্লবের কথায়– ‘রাজ্যের অতিথি নিবাসে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। তখন বিজেপির উত্তর-পূর্বের আঞ্চলিক সম্পাদক অজয় জামওয়াল বলেন, ভারতের প্রায় সব রাজ্যেই সরকার গড়েছে বিজেপি। এই কথার জবাবে অমিত শাহ বলেছিলেন– এখনও শ্রীলংকা ও নেপাল বাকি। ওই দুই দেশে আমাদের দলকে ছড়িয়ে দিতে হবে। জিতে সরকার গড়তে হবে।’

বিপ্লব অমিত শাহর ভূয়সী প্রশংসাও করেন। বলেন, ‘কমিউনিস্টরা দাবি করতেন তারা বিশ্বের সবচেয়ে বড় দল। এই রেকর্ড অমিত শাহ ভেঙেছেন। বিজেপিকে বিশ্বের সবচেয়ে বড় দল বানিয়েছেন।’

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন নিয়েও কথা বলেন বিপ্লব। বলেন, বিজেপি এলে কেরালায় প্রতি পাঁচ বছরে সরকার বদলানোর ধরন শেষ হবে। পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবেন।

এদিকে বিপ্লবের এ মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন সিপিএম ও কংগ্রেস। রাজ্যের দুই বিরোধী দলের দাবি, অনেক দিন ধরেই নেপাল, ভুটান, শ্রীলংকাকে যুক্ত করে হিন্দুরাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে আরএসএসের।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ