ব্রাহ্মণবাড়িয়ায় প্রফেসর মুখলেছুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন সমাপনী ম্যাচ অনুষ্ঠিত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর সমাপনী ম্যাচ হয়েছে শনিবার রাতে। এতে রাইজিং ষ্টার ক্লাব প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ক্লাবকে হারিয়ে জয়ী হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রধান ড. শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন,সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আখাউড়া সরকারী শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদ সারোয়ার রাজু,যমুনা ব্যাংকের ঢাকার কাচপুর শাখার এভিপি এবং ব্যবস্থাপক আবুল কালাম আজাদ,ডাক্তার মো: মোস্তাফিজুর রহমান খান।
কলেজপাড়া হোষ্টেল মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। সমাপনী ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন প্রধান অতিথি ফিরোজুর রহমান ওলিও এবং রানার আপ দলের হাতে পুরস্কার হিসেবে স্যামসাং মোবাইল তুলে দেন বিশেষ অতিথি জাবেদ রহিম বিজন। ম্যাচ দেখতে প্রতিদিনই অনেক দর্শক সমাগম হয়।











