,

হ্যারি-মেগান দ্বিতীয় সন্তান আগমনের সংবাদ দিলেন

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে আবারও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন এ দম্পতির মুখপাত্র। এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ডিউক এবং ডাচেস অব সাসেক্স জানান, দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা জানাতে পেরে তারা উচ্ছ্বসিত। একইসঙ্গে, বিবৃতিতে নিজেদের একটি সাদাকালো ছবিও প্রকাশ করেন তারা। ছবিতে মেগান মারকেলের ‘বেবি বাম্প’ দৃশ্যমান।

তবে কবে নাগাদ দ্বিতীয় সন্তানের জন্ম হতে যাচ্ছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। হ্যারি-মেগানের বন্ধু মিসান হ্যারিম্যান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে ওই দম্পতির ঘনিষ্ঠ ছবিটি পোস্ট করেন।

এর আগে, ২০২০ সালের নভেম্বরে ব্রিটিশ রাজ পরিবারের প্রথা ভেঙে গর্ভে থাকা অবস্থায় দ্বিতীয় সন্তানের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার খবর জানান মেগান। হ্যারি ও মেগানের প্রথম সন্তান, ছেলে আর্চি মাউন্টব্যাটেন উইন্ডসোরের বয়স এখন এক বছর ৯ মাস।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের