বিশ্বে প্রথম দল হিসেবে পাকিস্তান রেকর্ড গড়ল

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের প্রথম পুরুষ দল হিসেবে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। সেই জয়ের বন্দরে পৌঁছে দিলেন পাকিস্তানের হাসান আলী। শেষ দুই ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রান। সেই লক্ষ্যে মাত্র চার বলেই দুই ছয় ও এক চারের মারে ৭ বলে ২০ রান করে ম্যাচ জেতান পাকিস্তানের অলরাউন্ডার হাসান।

গতকাল রোববার রাতে পাকিস্তানের রেকর্ড গড়ার ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে ডেভিড মিলারের ঝড়ো ৮৫ রানের ইনিংসের পরও ১৬৪ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা। জবাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ৬ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে বন্দরে পৌঁছে স্বাগতিকরা। এ জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

দীর্ঘ দিন ধরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছিল পাকিস্তান। ২০০৭ সালে বিশ্ব টি-টোয়েন্টির প্রথম আসরে রানার্সআপ হয়েছিল তারা। তবে পরের আসরেই জিতে নেয় নিজেদের প্রথম শিরোপা। সেই শুরু থেকেই টি-টোয়েন্টিতে ধারাবাহিক পাকিস্তান।

এখনো পর্যন্ত খেলা ১৬৩ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০০টিতেই জিতেছে পাকিস্তান, হেরেছে ৬১টি এবং পরিত্যক্ত ছিল ২টি। পুরুষ দল হিসেবে প্রথম হলেও পাকিস্তানের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের সেঞ্চুরি রয়েছে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ জয় রয়েছে ভারতের। আর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দল ৯৬টি ম্যাচ খেলে জিতেছে ৩২টিতে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ