,

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার জড়িত থাকার প্রমাণ রয়েছে

news-image

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে, সেসব প্রমাণ যথাসময়ে জাতির সামনে তুলে ধরা হবে।

রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমরা বলছি যে, জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। সেই হিসেবে আমরা তাকে খুনি হিসেবে বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি খুনের সাথে জড়িত নয়। আমরা জবাবে বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।

গত ৯ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রস্তাব করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। জামুকার ওই এখতিয়ার আছে কি না, সেই প্রশ্ন তুলেছে বিএনপি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, জামুকা এ বিষয়ে প্রস্তাব দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির মূল কথা হল, তিনি (জিয়াউর রহমান) হত্যার সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের কাছে তার প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণসহ জাতির সামনে পেশ করব। ওয়েট অ্যান্ড সি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের