ব্যতিক্রমী ভালোবাসা দিবস পথশিশুদের সঙ্গে

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জে পথশিশুদের সঙ্গে একবেলা আহার করে ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালন করেছে রৌদ্দুর নামের এক সংগঠন।

রোববার বিকালে শহরের মোবারকগঞ্জ রেলস্টেশনে এমন ব্যতিক্রমী ভালোবাসা দিবস পালনের আয়োজন করা হয়। প্রায় ৬০ জন পথশিশুর মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, রৌদ্দুরের সদস্য খাদিজা খাতুন স্বর্ণালীসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনটির সভাপতি ওয়াসিফ রাব্বি জানান, ‘শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে হও একসঙ্গে যুক্ত, ঘুচিয়ে দাও দারিদ্র্যতা করো পথশিশু মুক্ত’ এই স্লোগান নিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন রৌদ্দুর। এরই ধারাবাহিকতায় আয়োজিত হলো পথশিশু কিশোর-কিশোরীর সঙ্গে একবেলা আহারের। ভালোবাসাটা নতুন করে হোক সেই সব অবহেলিত কিশোর-কিশোরীর সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী