,

মুক্তি পেল পরীমণির ‘স্ফুলিঙ্গ’ ছবির প্রথম গান

news-image

বিনোদন ডেস্ক : ফার্স্টলুক ও পোস্টার প্রকাশের পর জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘তোমার নামে’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে কণ্ঠ দিয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ।

চার মিনিট ৩১ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, দর্শকে ঠাসা স্টেজ শো-তে গানের তালে তালে নাচছ্নে সবাই। আর এই গানের শো-র ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শ্যামল মাওলার রসায়ন। এছাড়া জাকিয়া বারী মমকেও দেখা গেছে গানটিতে। গানের কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। আরও সঙ্গীতায়োজনেও ছিলেন পিন্টু ঘোষ, সঙ্গে রোকন ইমন।

জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে নির্মিত হয়েছে। সদ্য প্রকাশিত ফার্স্টলুকে তেমনটাই দেখা গেছে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে। যা সদ্য পাওয়া ছবির প্রথম গানেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর আগে, মুক্তি পায় ছবির ৫০ সেকেন্ডের একটি ফার্স্টলুক ও একটি পোস্টার।

ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

উল্লেখ্য, মাত্র ২৩ দিনেই শুটিং সম্পন্ন হয় ছবিটির। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি আগামী ১৭ মার্চ মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি