,

র‌্যাব সদস্যকে ট্রাকচাপায় হত্যা

news-image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের পোড়াবাড়ীর তল্লাশিচৌকিতে থামার সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদকবাহী একটি ট্রাক। পেছন থেকে মোটরসাইকেলে ধাওয়া করেন র‌্যাবের দুজন সদস্য।

ট্রাক থেকে গাঁজার বস্তা ফেলে র‌্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করা হয়। র‌্যাব সদস্য মো. ইদ্রিস মোল্লা (২৮) ট্রাকটিকে ধরার আপ্রাণ চেষ্টা করেন। ময়মনসিংহের ভালুকার কাছে গিয়ে ট্রাকটির সামনে ব্যারিকেড দেন র‌্যাব কনস্টেবল ইদ্রিস। কিন্তু চালক ইদ্রিসের ওপর দিয়েই চালিয়ে দেন ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ইদ্রিস।

র‌্যাব সূত্রে জানা যায়, রোববার ভোরে ময়মনসিংহগামী হাজী এন্টারপ্রাইজের একটি ট্রাকে করে গাঁজার চালান নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে টঙ্গী পোড়াবাড়ী র‌্যাব-১ ক্যাম্পের ডিএডি গোলাম মোস্তফার নেতৃত্বে পোড়াবাড়ী তল্লাশিচৌকির সামনে ট্রাকটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্য মোস্তফা ও ইদ্রিস মোল্লা মোটরসাইকেলে উঠে ট্রাকটিকে ধাওয়া করেন। মাদক ব্যবসায়ীরা টের পেয়ে গাড়ি থেকে ৩০ কেজির একটি গাঁজার বস্তা ফেলে র‌্যাব সদস্যদের গতিরোধ করার চেষ্টা করেন। মোস্তফা তখন মোটরসাইকেল থেকে নামেন। এরপর ইদ্রিস মোল্লা মোটরসাইকেল নিয়ে একাই ট্রাকটিকে ধাওয়া করেন। ভালুকা উপজেলার হবিরবাড়ী কোকাকোলা ফ্যক্টোরির সামনে এসে ট্রাকটিকে আবার ব্যারিকেড দিয়ে থামার সংকেত দেন। কিন্তু ট্রাকটি না থেমে ইদ্রিস মোল্লার মোটরসাইকেলের ওপর দিয়ে চালিয়ে দিলে ঘটনাস্থলেই ইদ্রিস মোল্লা নিহত হন।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৈমুর আলী বলেন, ইদ্রিস মোল্লার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট