,

অর্নিষ্টকালের জন্য পিরোজপুরে বাস ধর্মঘট

news-image

নিউজ ডেস্ক : পিরোজপুরে সাধারণ পরিবহনের বাস শ্রমিকদের মারধরের বিচার দাবিতে অনির্দষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার সকাল থেকে এ ধর্মঘট চলছে। এতে পিরোজপুরের সঙ্গে সংযোগ ১০টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পিরোজপুর জেলা বাস ও মিনি বাস শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মো. হান্নান শেখ বলেন, শনিবার বিকেল সোয়া ৪ টার দিকে চরখালী ফেরি থেকে বিআরটিসি বাস নিয়ম লঙ্ঘন করে কয়েকজন যাত্রীকে তাদের বাসে ওঠায়। এর প্রতিবাদ করেন আমাদের বাসের সুপারভাইজার মো. রাজীব হোসেন। এর জেরে বিআরটিসি বাসের চালক প্রসেঞ্জিত, বিআরটিসির স্থানীয় কাউন্টারের লোক তারেকসহ কয়েকজন ওই সুপারভাইজারকে বেদম মারধর করেন। এ ঘটনার বিচার দাবিতে ও নিয়ম-নীতি অনুযায়ী বিআরটিসি বাস চালানোর দাবিতে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য এ বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক