শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিশংসন থেকে ট্রাম্পের রেহাই, যা বললেন বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাপিটল হিলে কলঙ্কজনক হামলার ঘটনায় কংগ্রেসে অভিশংসিত হলেও সিনেটের বিচারে দ্বিতীয়বারের মতো রেহাই পেয়ে গেছেন যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভঙ্গুর’। খবর এনডিটিভির।

ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু শনিবার ভোটাভুটিতে ৫৭ সিনেটর ট্রাম্প ‘দোষী’ বলে মত দেন। এর বিপক্ষে পড়ে ৪৩ ভোট। সাত রিপাবলিকান সিনেটরও দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে ভোট দেন। কিন্তু তাদের অন্তত ১৭ রিপাবলিকানের সমর্থন প্রয়োজন ছিল। সেটি পূরণ না হওয়ায় এই যাত্রায়ও টিকে গেলেন ট্রাম্প। ফলে আগামীতে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে ট্রাম্পের আর কোনো বাধা রইল না।

যেহেতু ভোটাভুটিতে ট্রাম্পে দোষ প্রমাণ হয়নি, তাই অভিযোগ বিতর্কের মুখে পড়ল না। তবে দুঃখের বিষয় হচ্ছে- আমেরিকার গণতন্ত্র ভঙ্গুর বলে প্রমাণ হলো। গণতন্ত্রকে সর্বদা সমুন্নত রাখতে হবে। সে জন্য আমরা চির জাগ্রত থাকব।

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ট্রাম্প ইতোমধ্যে তার মেয়াদ শেষে বিদায় নিয়েছেন। গত ২০ জানুয়ারি শপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডেমোক্র্যাট জো বাইডেন।

সিনেটের ভোটাভুটি শেষ হওয়ার পর পরই এক বিবৃতিতে ৭৪ বছর বয়সী ট্রাম্প বলেছেন, তার ‘অভিযাত্রা চলবে’।

ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন। আর ক্ষমতা ছাড়ার পর কেবল তাকে নিয়েই সিনেটে অভিশংসন বিচারের আয়োজন হয়েছে।

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ট্রাম্প। তবে সেবারও সিনেটে ভোটাভুটিতে তার পদ রক্ষা হয়।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ