,

বসন্তের শুরুতেই নতুন জীবনে পা রাখছেন দিয়া মির্জা

news-image

বিনোদন ডেস্ক : বসন্তের আগমনেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘র‌্যাহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত বলিউড তারকা দিয়া মির্জা। আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের প্রেমকে এবার আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন তারা। পুরনো সবকিছু পেরিয়ে নতুন বসন্তে নবজীবন শুরু করতে চলেছেন বৈভব ও দিয়া।

বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, দিয়ার সঙ্গেই হিয়া বদল করেছেন বৈভব। আর এবার মালাবদল করে প্রমাণ করবেন, যা রটে তার কিছু তো বটে! তবে প্রথম বিয়ের তিক্ততা থেকে শিক্ষা নিয়েছেন দিয়া। তাই এবার বিয়ে করবেন একেবারেই ছোট পরিসরে, ঘরোয়া আয়োজনে, পরিবারের একান্ত কাছের কিছু মানুষকে নিয়ে।

ভারতীয় গণমাধ্যম দিয়ার কাছের একটি সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘হ্যাঁ, যা শুনছেন তা সত্য। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া। তবে মোটেই হইচই করে নয়। একেবারেই নীরবে ঘরোয়া আয়োজনে, হাতে গোনা কিছু কাছের মানুষকে সঙ্গে নিয়ে বিয়ে সারবেন তিনি।’

২০১৪ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অংশীদার সাহিল সংঘার সঙ্গে সংসার পেতেছিলেন দিয়া। বিয়ের ৫ বছরের মাথায় ২০১৯ সালের আগস্টে জানা গেল, দুজনের পথ গেছে দুটি দিকে বেঁকে। ব্রন ফ্রি এন্টারটেনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা চালাতেন দিয়া ও সাহিল। ডিভোর্সের পর এই সংস্থা থেকে সরে দাঁড়ান দিয়া। প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। এর দুবছরের মাথায় আবারও নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক