কাদের ওপর ভ্যাকসিনের প্রতিক্রিয়া বেশি, উঠে এল সমীক্ষায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে নিস্তার পেতে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও শুরু হয়েছে ভ্যাকসিন প্রয়োগ। গত ২৯ জানুয়ারি থেকে দেশটির স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়।

এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের ৮০ লাখ পুরুষ ও মহিলা ভ্যাকসিন পেয়েছেন। এদের ওপর সমীক্ষা চালিয়েছিল কোচির ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন। সেই সমীক্ষায় দেখা গেছে, কমবয়সীদের মধ্যে ভ্যাকসিনের প্রতিক্রিয়া বেশি হয়েছে।

২৫ থেকে ৪০ বছর বয়স্ক ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে প্রতিক্রিয়া বেশি। মহিলাদের মধ্যে আনুপাতিক হারে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।
কোচির ইন্ডিয়ান মেডিকেল আসোসিয়েশন এর ডা. রাজীব জয়দেবনের নেতৃত্বে সমীক্ষক দলটি ৫ লাখ ৩৯ জনের ওপর এই পরীক্ষা চালায়।

কমবয়সীদের মধ্যে ভ্যাকসিন গ্রহণের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, সেগুলো এইরকম -ক্লান্তি ৪৫ শতাংশ, মিয়ালজিয়া ৪৪ শতাংশ, জ্বর ৩৪ শতাংশ, মাথাব্যাথা ২৮ শতাংশ, শরীরে ব্যাথা ২৭ শতাংশ, গাঁটে ব্যাথা ১২ শতাংশ, বমিভাব ৮ শতাংশ এবং ডায়রিয়া ৩ শতাংশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী