,

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে ছিনতাইয়ের চেষ্টা, সিএনজি চালক আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবেশে সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টাকালে জুয়েল মিয়া (২২) নামে একজন সিএনজি চালককে আটক করেছে পুলিশ। শনিবার(১৩ ফেব্রুয়ারী) রাত কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। আটক সিএনজি চালক জুয়েল সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশীউড়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। অন্যদিকে ছিনতাই কারীদের হামলায় আহত নাছির মিয়া সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত কাউতলী বাসস্ট্যান্ড হতে নাছির মিয়া নামের এক ব্যক্তি একটি ভাড়ায় চালিত সিএনজি যাত্রী হিসেবে ওঠে। পরে পুনিয়াউট থেকে আরোও দুইজন যাত্রী ওঠেন। শহরের বিরাসার মোড় যাওয়ার পর আরো একজন সিএনজিতে ওঠার পর সিএনজির মধ্যে ছিনতাইকারীরা নাছিরকে হামলা করে৷ পরে তার কাছ থেকে মোবাইল সহ টাকা নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।
অনেক চেষ্টার পর সিএনজির চালককে ঝাপটে ধরে আটক করেন নাছির।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম  বলেন, এ ঘটনায় ছিনতাইকারী সদস্য সন্দেহে সিএনজি চালককে আটক করা হয়েছে। ছিনতাই কবলে পড়ে আহত যাএীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা