শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে দফায় দফায় বোমা হামলা, ৪ পুলিশ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কান্দাহার প্রদেশে সামরিক বাহিনীর অভিযানে নিহত তালেবান সদস্যদের মরদেহ।

আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে দফায় দফায় বোমা হামলায় অন্তত চার পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে পুলিশের একটি চেকপোস্টের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত চার নিরাপত্তাকর্মী নিহত এবং সাতজন আহত হয়েছেন।

শনিবার কান্দাহার পুলিশের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। হামলায় সন্ত্রাসীরা বিস্ফোরকভর্তি একটি গাড়ি ব্যবহার করে।
শুক্রবার কান্দাহার প্রদেশের আর্গান্দাব এলাকায় আফগান সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১৮ তালেবান নিহত এবং নয়জন আহত হওয়ার পর একই প্রদেশে পুলিশ চেকপোস্টের ওপর এই হামলা হলো।

এদিকে, কুনার প্রদেশের চাপা দারা এলাকায় এক পুলিশ কমান্ডারের ওপর চালানো বোমা হামলায় ওই কমান্ডারসহ অন্তত চারজন নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র হামলার কথা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের একটি রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে এ সমস্ত কোনো হামলার কথাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার জন্য সাধারণত তালেবানকে দায়ী করে থাকে আফগান নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিচারক, ধর্মীয় বিশেষজ্ঞ এবং সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা হচ্ছে। আমেরিকা এবং তালেবানের মধ্যে কথিত শান্তি চুক্তি নিয়ে টানাপড়েন শুরুর পর এমন হামলার ঘটনা বেড়ে গেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা