,

এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এখনকার পুলিশ আর আগের পুলিশ এক নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, করোনা মহামারির সময় যখন সন্তান বাবার লাশ হাসপাতাল থেকে নিতে চায়নি তখন পুলিশই তাকে দাফনের ব্যবস্থা করেছে। অতীতে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও জ্বালাপোডাও দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন পুলিশ দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিচ্ছে।

‌আজ শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পুলিশের সেবার মান বেড়েছে। থানাগুলোতে নারী ও শিশুবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু হয়েছে। পুলিশের ওয়ানস্টপ সার্ভিস, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ যুগান্তকারী পদক্ষেপ হিসেবে পরিচিতি লাভ করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের