শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের হয়ে কাজ করেছেন: তথ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের হয়ে কাজ করেছেন। যুদ্ধে জিয়ার ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে।

আজ শনিবার রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবস-২০২১ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এখনও জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব চূড়ান্তভাবে বাতিল করা হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন।

বিশ্ব বেতার দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেতারের গুরুত্ব এখনো কমেনি। পাহাড় ও বঙ্গোপসাগরে মাঝিদের কাছে বেতার এখনো জনপ্রিয়। কম খরচে এ মাধ্যম থেকে তথ্য পাওয়া যায়। আগামীতে বেতার নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। দেশ পাল্টাচ্ছে, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। দেশ ও যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বেতারের উন্নয়ন করা হচ্ছে।

এসময় অন্যান্যদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক আহম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ