,

শায়খুল হাদিস আল্লামা বেলায়েতুল্লাহ নূর আর নেই

news-image

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা বেলায়েতুল্লাহ নূর (৪৯) ইন্তেকাল করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে খতিব আল্লামা বেলায়েতুল্লাহ নূর ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত মুফতি নূরুল্লাহ ৪র্থ ছেলে ছিলেন। আল্লামা বেলায়েতুল্লাহ নূর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ও ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। তিনি গাজীপুর বরমী ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

মৃত্যুকালে আল্লামা বেলায়েতুল্লাহ নূর স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শনিবার বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে জানাজা শেষে শিমরাইলকান্দিস্থ কবরস্থানে তাকে দাফন করা হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের