চার বাংলাদেশির কে কে যেতে পারেন আইপিএলে

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানকে নিয়ে আগ্রহ তুঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে ভালো করছেন। মোস্তাফিজুর রহমান ফিরছেন পুরোনো ছন্দে। পেসার অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের নাম ছড়াচ্ছে। আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ঠাঁই পাওয়া এই চার বাংলাদেশির অন্তত দুজন এবারের আসরে খেলতে পারেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১৪তম আসরের নিলাম। নিলামের পুরো আয়োজন হবে চেন্নাইয়ে, যা শুরু হবে স্থানীয় সময় দুপুর ৩টায়।

নিলামে ওঠার আবেদন করেছিলেন মোট এক হাজার ১১৪ জন ক্রিকেটার। তবে শিকে ছিঁড়ল মাত্র ২৯২ জনের। তার মধ্যে ১৬৪ জন ভারতীয়, বাকিরা বিদেশি। সেই বিদেশিদের তালিকায় আছেন চার বাংলাদেশি।

এই চার ক্রিকেটারের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব। তিনি ইতিমধ্যে ৬৩টি আইপিএলের ম্যাচ খেলে ফেলেছেন। তার বেস প্রাইস রাখা হয়েছে দুই কোটি। নিলামের বেস প্রাইসের ক্ষেত্রে দুই কোটি হলো সর্বোচ্চ। অলরাউন্ডার সাকিব সর্বোচ্চ বেস প্রাইসই পেয়েছেন। মোস্তাফিজুর এর আগে আইপিএলে ২৪টা ম্যাচ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তার বেস প্রাইস এক কোটি টাকা। এই দুজনেরই এবার খেলার সম্ভাবনা বেশি।

মাহমুদুল্লাহ এর আগে আইপিএল খেলেননি। তবে বাংলাদেশের হয়ে ৪৯টা টেস্ট, ১৯১ ওয়ান ডে এবং ৮৭টা টি২০ খেলে ফেলেছেন। তার বেস প্রাইস রাখা হয়েছে ৭৫ লাখ। সাইফুদ্দিনও আইপিএল খেলেননি।

তরুণ এই ডানহাতি মিডিয়াম পেসার ২৩টা ওয়ানডে এবং ১৫টা টি২০ খেলেছেন। তার বেস প্রাইস ধার্য করা হয়েছে ৫০ লাখ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ