শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজে তৈরি করুন চিকেন ও ডিমের পুরে মজাদার রোল

news-image

লাইফস্টাইল ডেস্ক : ক্ষুধা লাগলেই রোল বা স্যান্ডউইচ খেয়ে থাকেন অনেকেই। বলতে গেলে, হালকা খিদের বড় সমাধান হলো রোল। ভেজিটেবল, বিফ কিংবা চিকেনের রোল সবারই পছন্দের।

চিকেন ও ডিমের পুর রুটি বা পাউরুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয় রোল। এর স্বাদ যেমন; পুষ্টিও অনেক। তবে আপনি যদি একটু স্বাস্থ্যকর রোল খেতে চান, তাহলে বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন।

রোল তৈরি করাও খুব সহজ। তবে কেউ চাইলে পরোটা দিয়েও রোল বানাতে পারেন। ময়দা, ডিম, চিনি, ঘি, লবণ আর সামান্য দুধ একসঙ্গে মেখে নিন।

এরপর ভেজা কাপড় দিয়ে খানিকক্ষণ ঢেকে রাখুন। খুব নরম পরোটা তৈরি হবে। জেনে নিন রোল তৈরির রেসিপি-

recipe-(3).jpg

উপকরণ
১. টমেটো ২০ গ্রাম
২. পেঁয়াজ ২০ গ্রাম
৩. ডিম ১টি
৪. চিকেন ৫০ গ্রাম
৫. লবণ ১০ গ্রাম
৬. গোলমরিচ ১০ গ্রাম
৭. মাখন ২০ গ্রাম
৮. বড় পাউরুটি ১টি
৯. মেয়োনিজ ৫০ গ্রাম
১০. টমেটো সস ২০ গ্রাম

পদ্ধতি: পাউরুটির এক পিঠে মেয়োনিজ মাখিয়ে নিন ভালো করে। ডিম সেদ্ধ করে চারটি ফালিতে কেটে নিন। চিকেনের টুকরোগুলো গ্রিল করুন।

এরপর টমেটো, পেঁয়াজ কুচি করে নিন। লবণ, মরিচ, গ্রিলড চিকেন, ডিম, টমেটো, পেঁয়াজ, সস মিশিয়ে সালাদের মতো তৈরি করুন।

মেয়োনিজ মাখানো পাউরুটির পিঠে সেটা রোলের মতো সাজিয়ে গোল করে নিন। রোলের বাইরের দিকে গলানো মাখন ব্রাশ করে নিন।

ওভেনে দিয়ে গ্রিল করুন। তৈরি হয়ে গেল আপনার মজাদার রোল। তারপর অর্ধেক করে কেটে নিয়ে পরিবেশন করুন গরম গরম।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ