রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পাঁচ ব্যায়ামে মিলবে মুক্তি পায়ে ব্যথার

news-image

অনলাইন ডেস্ক : বয়স ত্রিশ পার হলে পা ব্যথার যন্ত্রণায় ভোগেন অনেকে। সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁটু ব্যথা করে, এমন অভিজ্ঞতা একেবারেই পরিচিত। কয়দিন পরপরই পায়ে ব্যথা ধরে যায় অনেকের। আসুন, এমন কয়েকটি ব্যায়াম সম্পর্কে জেনে নিই, যেগুলো আপনার পায়ের শক্তি বাড়াবে।

স্কোয়াটস:

পায়ের পেশিকে শক্তিশালী করতে স্কোয়াটসের জুড়ি নেই। আপনার পা দুটিকে প্রশস্ত করুন এবং শরীরকে সোজা রাখুন। এরপর শরীরকে সোজা রেখে হাত সামনের দিকে করে আপনার হাঁটু বাঁকান এবং আস্তে আস্তে হাঁটু ভেঙে অর্ধেক বসার চেষ্টা করুন, যতটা পারেন। এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। তারপরে আবার আগের অবস্থায় ফিরে আসুন। ১০ বার করে ২ সেট অর্থাৎ ২০ বার করতে হবে।

সাইড লাঞ্জস:

পেশির নমনীয়তা বাড়াতে এই ব্যায়াম খুব সহায়তা করে। আপনার পা দুটিকে প্রশস্ত করুন এবং শরীরকে সোজা রাখুন। সাইড বরাবর মেরুদণ্ড সোজা রেখে একটি পাকে ৯০ ডিগ্রি বাঁকান। একই রকমভাবে অন্য পায়ে ও করুন। এভাবে ১৫ বার করে ৩ সেট অর্থাৎ ৩০ বার করুন।

সুমো স্কোয়াট:

ঊরুকে কেন্দ্র করে এই ব্যায়াম যা আপনার পাকে শক্তিশালী করে। নিজের কাঁধ প্রশস্ত করে, পা ফাঁকা করে দাঁড়ান। দুই হাত সামনের দিকে মুঠো বন্ধ করে ভাঁজ করুন। খেয়াল রাখবেন দুই পায়ের পাতার সামনের অংশ যাতে দুই দিকে থাকে। এই অবস্থায় পেছনের অংশটি ঠেলে অর্ধেক বসুন। এ ক্ষেত্রে ঊরুর মধ্যে দূরত্ব যত বাড়বে তত পেশি মজবুত হবে। এভাবে ১২ বার করে ৩ সেট অর্থাৎ ৩৬ বার করতে হবে।

সাইড লেগ রাইজেস:

এটি বাইরের ঊরু এবং হিপ শক্তিশালী করে। প্রথমে একপাশ হয়ে পা সোজা করে শুয়ে পড়ুন। শরীরকে সোজা রেখে। আপনার ওপরের পা সিলিং-এর দিকে ধীরে ধীরে তুলুন এবং ধীরে ধীরে নামান। মাটিতে থাকা পা যেন কোনোভাবে বেঁকে না যায়। এভাবে দু-পায়ে ১২ বার করে ৪ সেট। অর্থাৎ, মোট ৪৮ বার করুন।

কিক বক্সিং:

এটি শরীরের বাড়তি ক্যালরি ঝরাতে সাহায্য করে। পা দুটো সামনে ফাঁকা করে দাঁড়ান। দুই হাত সামনের দিকে মুঠো বন্ধ করে ভাঁজ করুন। শরীরের ওপরের অংশকে সামান্য বাঁদিকে হেলিয়ে বাঁ পা তুলে সামনে কিক করুন এবং ঘুষিও চালান। একই ভাবে অন্য পায়েও করুন। এভাবে ১৫ মিনিট করে ২ সেট করুন। প্রতিদিন মোট ৩০ মিনিট ধরে করুন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী