শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ ভেঙে শপিং মল : নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের ‘চাষাঢ়া বাগ এ জান্নাত জামে মসজিদ’ ভেঙে শপিং মল ও পাশের মাদ্রাসা ভেঙে পার্ক করার সিটি করপোরেশনের প্রস্তাবের প্রতিবাদে সমাবেশ করেছে স্থানীয় মুসল্লি ও ওই মসজিদ কমিটি।

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতর এই সমাবেশ হয়। এ সময় সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে হুঁশিয়ার করে এ ধরনের উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দেন মুসল্লিরা।

অন্যদিকে এই সিদ্ধান্তর প্রতিবাদে জুমার পর চাষাঢ়া সড়কে প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ উলামা পরিষদ।

মসজিদ কমিটির সদস্য শাহাদাৎ হোসেন দেশ রূপান্তরকে জানান, গত জানুয়ারি মাসের শেষের দিকে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভী মসজিদ কমিটির সদস্যদের ডেকে বলেছিলেন, জায়গাটি সিটি করপোরেশনের ফলে। সেখানে মসজিদ ভেঙে শপিং মল হবে এবং শপিং মলের ওপরে মসজিদ করা হবে।

শুক্রবার জুমার নামাজের আগে চাষাঢ়া বাগ এ জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, মুসল্লিদের ঘাম ঝরানো টাকায় মসজিদ তিনতলা হয়েছে। এখন মসজিদ ভেঙে শপিং মল করতে চাচ্ছেন। নারায়ণগঞ্জের তৌহিদি জনতা এটা কিছুতেই মেনে নেবে না।

মসজিদ কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু বলেন, চাষাঢ়া এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। সিটি করপোরেশনের মেয়র এখানে মসজিদ ভেঙে শপিং মল আর মাদ্রাসা ভেঙে পার্ক করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই উদ্যোগ কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মসজিদের উন্নয়ন করতে চাইলে ওপরে পিলার দিয়ে করেন, কিন্তু শপিং মল করে দোকান-বাণিজ্য করবেন সেটা হবে না। এ সময় বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর শওকত হাসেম।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান।

প্রধান অতিথি ছিলেন জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা বশিরউল্লাহ, জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহসভাপতি মাওলানা ইসমাইল আব্বাসী, ওবায়দুর রহমান খান নদভী, মুফতি হারুন অর রশীদ, মীর আহমেদ, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি আনিস আনাসারী, সাজ্জাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ