আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশ পেলে আল–জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাইলে আল–জাজিরার সম্প্রচার আমাদের দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ছয়-সাতটি দেশে আল–জাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকার যেহেতু গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে, তাই আমরা সেই উদ্যোগ নিইনি।’

তথ্যমন্ত্রী বলেন, আল–জাজিরার প্রতিবেদন মিথ্যা–বানোয়াট। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে এবং কিছু কাট-পেস্ট করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিএনপি নেতারা করোনার টিকা নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রথমে বলেছে, সরকার টিকা সময়মতো আনতে পারবে না। যখন সময়মতো চলে এল, তখন বলল, এটি নিলে কোনো কাজ হবে না। এই টিকা দিয়ে বিএনপি নেতাদের মেরে ফেলতে চাচ্ছে, এ ধরনের কথাও বলেছে তারা।

করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে বিএনপির ‘গাধা জল ঘোলা করে খায়’ অবস্থা হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভোটের দিন বিএনপির কাউকে দেখা যায়নি। নির্বাচনে অংশ নিলেও কার্যত মাঠে ছিল না।

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ