শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টমেটো চাষ করে ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিক এখন স্বাবলম্বী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে আখাউড়া নারায়নপুর গ্রামের মো: সিদ্দিকুর রহমান। আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করে মাত্র ২৮ হাজার ৫শ’ টাকা খরচ করে ৩৩ শতাংশ জমিতে গত বছর প্রায় লক্ষাধিক টাকা আয় করেন। এবারও চলতি মৌসুমে সিদ্দিকের ওই জমিতে টমেটোর বাম্পার ফলন হয়েছে। সিদ্দিক জানান, এবার গাছ রোপন করেছে প্রায় ৩৭শ’। প্রতি গাছে কমপক্ষে ১২/১৪ কেজি করে টমেটো ধরেছে। রবির এই টমেটো চাষের সাফল্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে।

প্রতিদিন প্রচুর লোক তার জমি দেখার জন্য ভিড় করছে। আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লি­ষ্ট ব্ল­ক সুপারভাইজারগণ এই টমেটোর ক্ষেত পরিদর্শন করেছেন।

সিদ্দিক তার টমেটো চাষের সাফল্যের কারণ হিসেবে জানান, সঠিক ভাবে জমি প্রস্তুত, উন্নত বীজ, পর্যাপ্ত সার ও সেচ এবং প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করে তিনি টমেটো চাষে ব্যাপক সফলতা লাভ করেছেন।

তার এই সাফল্যে এলাকার যুব সমপ্রদায় ও চাষীদের মাঝে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সিদ্দিক জানান, গত বছরের তুলনায় চলতি বছরে আমার জমিতে উৎপাদন খরচ কিছুটা কম যাচ্ছে আর প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে প্রায় ৩ লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারবো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি অধিদপ্তর সূএ জানান, সিদ্দিক পরিশ্রমী। সেই কারণেই সে সফলতা অর্জন করেছে । আমাদের পক্ষ থেকে তাকে সর্ব্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা