,

হতাশার ব্যাটিংয়ে দিনপার বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সময় মনে হয়েছে উইকেট বোলারদের বিপক্ষে। ঠিক একই জায়গায় বাংলাদেশ যখন ব্যাট করেছে, তখন মনে হয়েছে বোলারদের পক্ষে! শুক্রবার মিরপুরের এমন উইকেটে সফরকারীরা ৪০৯ রানে অলআউট হওয়ার পর ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকদের।

শুরু থেকে উইকেট হারানো বাংলাদেশ ১০৫ রানে দিন শেষ করেছে। মুশফিকুর রহিমের (২৭) সঙ্গে অপরাজিত আছেন মোহাম্মদ মিঠুন (৬)।

বিপদের ‍শুরুটা হয় সৌম্য সরকারকে দিয়ে। প্রথম ওভারের ৪টি বল খেলে কোনো রান না করেই গ্যাব্রিয়েলের বলে কাইল মেয়ার্সকে ক্যাচ দেন।

তৃতীয় ওভারে পথ ধরেন শান্ত। প্রথম বলে গ্যাব্রিয়েলকে চার মারার পর দ্বিতীয় বলে বোনারের হাতে ক্যাচ দেন।

১৫তম ওভারে বিদায় নেন মুমিনুল হক। ৩৯ বলে ২১ রান করে কর্নওয়ালের বলে সিলভার হাতে ক্যাচ দেন। ঠিক পরের ওভারে পথ ধরেন তামিম ইকবাল। ৫২ বলে ৪৪ রান করা ওপেনার জোসেফের বলে কাটা পড়েন।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে প্রথমদিন দারুণ ব্যাট করে সফরকারীরা। ৫ উইকেটে ২২৩ করার পর শুক্রবার চারশো পেরিয়ে যায় দলটি।

এদিন এনক্রুমার বোনারকে ফেরান মেহেদী হাসান মিরাজ। তার আগে ২০৯ বলে ৯০ রান করে যান তিনি। বোনার ফেরার পর যশুয়া ডি সিলভা টিকে যান। তাইজুলের বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেন ৯২। ১৮৭ বলে ১০ চারে এই রান করেন তিনি।

এরপর জোসেফ (৮২), ওয়ারিকেনকে (২) ফেরান রাহি।

রাহি ৪ উইকেট নিতে খরচ করেছেন ৯৮ রান। তাইজুলও ফেরান চারজনকে, তিনি দেন ১০৮ রান। একটি করে উইকেট সৌম্য সরকার এবং মেহেদী হাসানের।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক