প্রশাসনকে গতিশীল ও সৃজনশীল হতে হবে : পরিকল্পনামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মন্ত্রী বলেন, নিষ্প্রাণ প্রশাসন কোনো প্রশাসন নয়, প্রশাসনকে হতে হবে গতিশীল। কর্মকর্তাদের হতে হবে সৃজনশীল। তবে সব কিছুই করতে হবে আইনের মধ্যে থেকেই।

বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সেক্টর রিক্লাসিফিকেশন অব এডিপি/আরএডিপি’ বিষয়ক এক পরামর্শক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের প্রসঙ্গে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যারা খেলছে তাদের খেলতে দিন, আপনারা সেদিকে নজর দেবেন না। আপনারা আপনাদের কাজ করে যান।

তিনি আরো বলেন, জাপান আমাদের শুধু উন্নয়ন সহযোগীই নয়, ভালো বন্ধুও। একই সঙ্গে আঞ্চলিক ও সাংস্কৃতিক দিক থেকে আমাদের অনেক মিল রয়েছে।

পরিকল্পনা সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে আরো বক্তৃতা করেন পরিকল্পনা কমিশনের সদস্য যথাক্রমে ড. শামসুল আলম, জাকির হোসেন আকন্দ, মামুন আল রশিদ, মোছাম্মৎ নাসিমা বেগম, রমেন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ ইয়োহু হায়াকায়া ও কার্যক্রম বিভাগের প্রধান খন্দকার আহসান।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী