,

আমাজনে পাওয়া করোনার ধরন তিনগুণ বেশি সংক্রামক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের আমাজনে পাওয়া করোনাভাইরাসের একটি ধরন তিনগুণ বেশি সংক্রামক হতে পারে। কিন্তু প্রাথমিক বিশ্লেষণ বলছে– এ ধরনের বিরুদ্ধে টিকা কার্যকর।

বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এডুয়ের্ডো পাজুয়েল্লো এ কথা বলেছেন। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে জঙ্গলের শহর ম্যানুসে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ছে।

এতে চাপের মধ্যে থাকা এডুয়ের্ডো পার্লামেন্টকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে, সাম্প্রতিক কয়েক মাসে সংক্রমণ বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে।

সিনেটের শুনানিতে তিনি বলেন, আগামী জুন নাগাদ জনসংখ্যার মধ্যে যারা সক্ষম, তাদের অর্ধেককে টিকা দেওয়া হবে। আর বছর শেষ হওয়ার আগে বাকিদেরও প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হবে।

কিন্তু অর্ধেক জনসংখ্যার জন্য করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও তিনি এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার কথা জানিয়েছেন।

সপ্তাহ তিনেক আগে চীনের সিনোভ্যাক বায়োটেক ও ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কার্যক্রম শুরু করেছে দক্ষিণ আমেরিকার দেশটি। কিন্তু ম্যানুসে পাওয়া নতুন ধরনের প্রতিরোধে টিকা কতটা কার্যকর; তা ব্যাখ্যা করতে পারেননি এডুয়ের্ডো পাজুয়েল্লো।

তিনি বলেন, ঈশ্বরকে ধন্যবাদ। বিশ্লেষণ থেকে আমরা পরিষ্কার বার্তা পেয়েছি, করোনার ম্যানুসের ধরনের বিরুদ্ধেও টিকা কার্যকর।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের