শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হয়। তাদের মধ্যে দুইজনকে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ সময়ে এসে মেয়র পদের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গনু ও স্বতন্ত্র মেয়র পদের প্রার্থী এম সবেদ আলীর কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করা হলো।

আলমডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার বলেন, আওয়ামী লীগ প্রার্থী হাসান কাদির গনুর নৌকা প্রতীকের আলমডাঙ্গার চাতালমোড়, কলেজপাড়া ও শেফা ক্লিনিকের পাশের তিনটি নির্বাচনী অফিসসহ চারটি অফিস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলী বলেন, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ কর্মিরা তার মোবাইলফোন প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। ঘটনা আড়াল করার জন্য তারা নিজেরা তাদের নিজেদের অফিসও ভাঙচুর করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, নৌকা প্রতীকের আলমডাঙ্গার চাতাল মোড়, কলেজ পাড়া ও শেফা ক্লিনিকের পাশের অফিসসহ ৪টি অফিস ভাঙচুর করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর মোবাইল ফোন প্রতীকের দুটি অফিস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন নৌকা প্রতীকের কর্মি আ স ম সালাউদ্দিন। এ মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরো ১২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ জানান, নির্বাচনী হামলার ঘটনায় তিনজনকে বৃহস্পতিবার হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা