,

নিকের পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন প্রিয়াঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ২০১৮ সালের ডিসেম্বরে আমেরিকার গায়ক নিক জোনাস ভালোবেসে ঘর বাঁধেন। কিন্তু বরের গতিবিধি নজর রাখার জন্য তার পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন বলিউড সুন্দরী। গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার আত্মজীবনী ‘আনফিনিশড’। আর এই বইয়ে এসব কথা লিখেছেন তিনি।

২০১৬ সালে হঠাৎ একদিন প্রিয়াঙ্কাকে টুইটারে মেসেজ পাঠান নিক জোনাস। তারপর পরস্পরের মুঠোফোন নম্বর আদান প্রদান করেন তারা। অস্কারের আসরে আফটার পার্টিতে বেশ ভালো সময়ও কাটান এই যুগল। এরপর শুরু হয় প্রেম। প্রেমের ঠিক এক সপ্তাহ পর প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুম্বাই উড়ে আসেন নিক।

এ সময় প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন। নিক প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে নিয়েই লাঞ্চে চলে যান। বিষয়টি উল্লেখ করে প্রিয়াঙ্কা তার বইয়ে লিখেছেন যারা আমায় চেনেন তারা জানেন আমার কন্ট্রোল ইস্যু রয়েছে। নিক আমার মাকে লাঞ্চে নিয়ে যাবে শুনে অবাক হয়েছিলাম। কারণ তার সঙ্গে ডেট করছি মাত্র এক সপ্তাহ ধরে। যার কারণে নিকের বডি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য আমি আমার সিকিউরিটি (গুপ্তচর হিসেবে) পাঠিয়ে দিই এবং ছবি তুলে আনতে বলি।

২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন নিক-প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিকের চেয়ে দশ বছরের বড়। এ নিয়ে নানা সময়ে তীর্যক মন্তব্য উড়ে এসেছে তার দিকে। তাতে অবশ্য ভাঁটা পড়েনি এই জুটির প্রেমে। বরং সময়ের সঙ্গে তা আরও গভীর হয়েছে

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের