,

সেভিয়ার কাছে প্রথম লেগে হারল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : মেসির বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল সেভিয়া।

প্রতিপক্ষের মাঠে বুধবার সেমি-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। জুল কুঁদির নৈপুণ্যে সেভিয়া এগিয়ে যাওয়ার পর শেষ দিকে দ্বিতীয় গোলটি করেন গত সেপ্টেম্বরে বার্সেলোনা থেকে সেভিয়ায় ফেরা ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ।

কুঁদি গোল করেন ২৫তম মিনিটে। সামুয়েল উমতিতিকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান তিনি।

৮৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ান রাকিতিচ। মাঝমাঠের আগে থেকে অলিভের তরেসের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেননি রাকিতিচ।

যোগ করা সময়ে তৃতীয়বারের মতো মেসিকে হতাশ করেন বোনো। এ যাত্রায় রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের নিচু ফ্রি কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান মরক্কোর এই গোলরক্ষক।

সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ের পর হারের স্বাদ পেল বার্সেলোনা। হারের হতাশা থাকলেও ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও আছে তাদের। আগামী ৩ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে কুমানের দল।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী