শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোভা প্রথমবার সিনেমায়, সঙ্গে সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারটা শুরু করেছিলেন মডেলিং দিয়ে। এরপর তিনি দীর্ঘদিন নিয়মিতই কাজ করেছেন টিভিসি ও নাটক-টেলিছবিতে। বিভিন্ন টিভি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন। একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও আছে তার। তবে নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী নোভা।

প্রথমবারের মতো কাজ করছেন চলচ্চিত্রে। নাম ‘মৃধা ভার্সেস মৃধা’। ছবিটি পরিচালনা করছেন রনি ভৌমিক।

এ সিনেমায় নোভার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। আরও থাকছেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।

এ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে নোভা বলেন, ‘চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে সিনেমার যাত্রাটা করতে পারছি। এটাই আনন্দের। আশা করছি খুব ভালো অভিজ্ঞতা হবে।’

নির্মাতা রনি ভৌমিক তার ছবি প্রসঙ্গে জানান, ছবিতে সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

ছবিটির নির্মাণকাজ বেশ ঘটা করেই শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর মুক্তি পাবে ‘মৃধা ভার্সেস মৃধা’।

প্রসঙ্গত, আরটিভিতে নির্মাণ হচ্ছে ‘গোলমাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। এ নাটকে দেখা মিলবে নোভার।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা