,

ঠিক মতে চাপ সামলানোর আশা মুমিনুলের

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে এগিয়ে থেকেও পঞ্চমদিনে হারটাকে শিক্ষা মনে করছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার মতে, এই হার তাদের আরও ভালোভাবে চাপ সামলানোর শিক্ষা দিয়েছে। চাপের মুখে কিভাবে ভালো করতে হয় সেই শিক্ষা দিয়েছে।

বুধবার মিরপুরে সিরিজের শেষ টেস্টের আগে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা আমাদের আগে হয়নি। অবশ্যই হারটা তাই আমাদের জন্য শিক্ষা নেওয়ার সুযোগ। চাপের মুখে আমাদের ভালো খেলতে শেখার সুযোগ।’

চট্টগ্রাম টেস্টে চতুর্থদিন পর্যন্ত টেস্ট নিজেদের পক্ষে ছিল বাংলাদেশের। মুমিনুলের মতে, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারাতে পারেনি বরং সুযোগ হাতছাড়া করে ম্যাচটা হেরে গেছেন তারা। মিরপুরে তাই ঘুরে দাঁড়ানোর আশা করছেন দেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরি করা মুমিনুল।

তিনি বলেন, ‘আমরা অতীতকে অতীত হিসেবেই দেখছি। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। ইতিবাচক ভাবতে হবে। দলের সবাই সামনে তাকিয়ে আছেন। আশা করছি, দ্বিতীয় টেস্টে আমরা কাঙ্খিত ফল পাবো।’

তবে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া কাজটা মুমিনুলের জন্য কঠিন। চট্টগ্রাম টেস্টে ফেরার ম্যাচে ফিফটি করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ইনজুরিতে পড়া সাকিবের ব্যাটিং-বোলিং মিস করেছে বাংলাদেশ। তবে ছিটকে যাওয়া সাকিবকে নিয়ে ভাবতে চান না টেস্ট অধিনায়ক মুমিনুল।

তার মতে, সাকিবকে ছাড়াও ম্যাচ জিতেছে বাংলাদেশ। আবার সাকিব থাকতেও হেরেছে। তবে সাকিব দলে থাকলে সুবিধা হতো বলে জানান মুমিনুল। তাকে হারানো দলের জন্য বড় ক্ষতি। কিন্তু অধিনায়ক দলে যারা আছেন তাদের নিয়েই ভাবছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের