,

সুচির দলীয় কার্যালয়ে সেনা তল্লাশি ও ভাঙচুরের অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে নেত্রী অং সান সুচির দল এনএলডি’র কার্যালয়ে অভিযান চালিয়েছে দেশটির সেনা সদস্যরা। এসময় ব্যাপক তল্লাশি ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন দলের নেতারা।

এনএলডি’র ভেরিফাইড ফেসবুক পেইজে জানানো হয়, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা দরজা ভেঙ্গে এনএলডির সদর দফতরে প্রবেশ করে তল্লাশি ও ভাঙচুর করেছে। যদিও অভিযানের সময় ভেতরে দলে কোন নেতাকর্মী কার্যালয়ে ছিলেন না।

এদিকে সেনা অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থিদের প্রতিবাদ কর্মসূচি চলছে। বুধবার পঞ্চম দিনের মতো রাজধানী নেপিডোতে চলছে সেনা বিরোধী বিক্ষোভ। মঙ্গলবার নেপিডোতে বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় আহত নারীর অবস্থা আশঙ্কাজনক। ওইদিন জল কামান, কাদানে গ্যাস ও রাবার বুলেট ব্যাবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, পহেলা ফেব্রুয়ারি সকালে অং সান সুচি ও তাঁর ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির কয়েকজন সিনিয়র নেতাকে আকস্মিকভাবে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে অভ্যুত্থানের মাধ্যমে সুচি সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা হয়।

গত বছরের নভেম্বরে দেশটির জাতীয় নির্বাচনে এনএলডি জালিয়াতি করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ সেনাবাহিনীর। তখন থেকেই বেসামরিক সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন চলছিল। যদিও নির্বাচন কমিশন ও এনএলডি জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি