,

এশিয়ায় করোনাভাইরাস ছড়াচ্ছে বাদুড়ের মাধ্যমে!

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে মিল আছে এমন করোনাভাইরাসগুলো এশিয়ার অনেকে অঞ্চলে বাদুড়ের মাধ্যমের মাধ্যমে ছড়াচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

সার্স-কোভ-২ এর কাছাকাছি একটি ভাইরাস পূর্ব থাইল্যান্ডের এক কৃত্রিম বন্য অভয়ারণ্যের হর্সশু প্রজাতির বাদুড়ের মধ্যে পাওয়া গেছে।

বিবিসি জানায়, ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক লিন-ফা ওয়াংয়ের নেতৃত্বে একটি গবেষক ওই অভয়ারণ্যে এ ভাইরাস শনাক্ত করেছেন।

গবেষণা সংশ্লিষ্ট একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার কমিউনিকেশনে।

গবেষকেরা ধারণা, সার্স-কোভ-২ এর সঙ্গে মিল আছে করোনাভাইরাসগুলোও এশিয়ার অনেক অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।

ওই অভয়ারণ্য থেকে চার হাজার ৮শ কিলোমিটার পর্যন্ত সেই সম্ভাব্য অঞ্চল ধরা হচ্ছে।

নমুনার জায়গা ও নমুনার আকার সীমিত ছিল বলে গবেষকেরা জানান। তবে তারা আত্মবিশ্বাসী যে ‘সার্স-কোভ-২ এর সঙ্গে জীনগতভাবে ব্যাপক মিলযুক্ত করোনাভাইরাসগুলো এশিয়ার অনেক দেশ ও অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।’

নিবন্ধটিতে বলা হচ্ছে, এই অঞ্চলের মধ্যে রয়েছে জাপান, চীন ও থাইল্যান্ড।

র‍্যাকসিএস২০৩ নামের এই ভাইরাসটির সঙ্গে সার্স-কোভ-২ এর জিনের গঠনের মিল (৯১.৫ শতাংশ) রয়েছে। এটির সঙ্গে আরেকটি করোনাভাইরাস আরএমওয়াইএন০২ এরও মিল রয়েছে, যা চীনের উনানের বাদুড়ের মধ্যে পাওয়া গিয়েছিল। এটি মূলত স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের আক্রান্ত করে।

আগের গবেষণাগুলো থেকে দেখা যাচ্ছে, মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার আগে সার্স-কোভ-২ ভাইরাসটি সম্ভবত একটি প্রাণী থেকে ছড়িয়েছিল, খুব সম্ভবত সেটি বাদুড়। তবে ভাইরাসটির সুনির্দিষ্ট উৎস এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর একটি গবেষণা দল এ নিয়ে তদন্ত চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান