সাকিব-মুমিনুলদের উন্নতি, তামিমের অবনতি

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্টে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক ও সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সের পুরস্কার পেলেন তারা। তবে অবনতি হয়েছে তামিম ইকবালের।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও মুমিনুল-মিরাজদের পারফরম্যান্স ছিল দারুণ। প্রথম ইনিংসে ২৬ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ১১৫ রানের ইনিংস খেলেন। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তাকে র‌্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক উঠে এসেছেন ৩৩তম স্থানে।

ঊরুর চোটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি সাকিব। তবে প্রথম ইনিংসে করেন ৬৮। প্রত্যাবর্তন টেস্টে ফিফটি করে ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়েছেন তিনি। উঠেছেন ৩০তম স্থানে।

উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও, এখন তিনি ২২তম। তবে প্রথম ইনিংসে ৯ ও দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হওয়া তামিম ৩৭ নম্বরে নেমে গেছেন।

দুই ইনিংস মিলে ৮ উইকেট নিয়ে বোলারদের তালিকায় চার ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২৪তম স্থানে উঠে এসেছেন এই অফ স্পিনার। বোলারদের র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত সাকিব। উমেশ যাদবের সঙ্গে যুগ্মভাবে ২২তম তিনি। তাইজুল ইসলামও আগের মতো ২৭তম স্থানে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে পরিবর্তন হয়নি। বেন স্টোকস যথারীতি শীর্ষে। সাকিব আছেন চার নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস। দুই নম্বরে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো জো রুট উঠেছেন তিন নম্বরে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ৫ উইকেট নেওয়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তার সতীর্থ পেসার স্টুয়ার্ট ব্রড।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী