,

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আসতে পারে অক্টোবরের শুরুর দিকে, নিউজিল্যান্ড আসবে এর আগেই।

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ডও। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সফর কাছাকাছি সময়ে হতে পারে বলে এই দুই দেশের সঙ্গে বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হতে পারে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, ‘অস্ট্রেলিয়া আসছে, আপাতত এটাই নিশ্চিত। ইংল্যান্ডের সফর তো এফটিপিতেই আছে। ত্রিদেশীয় সিরিজ নিয়ে এখনই আমরা কিছু বলতে চাই না।’

ত্রিদেশীয় সিরিজ না হলে বাংলাদেশে ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডও খেলতে পারে ৩টি টি-টোয়েন্টি। কোনো সিরিজেরই সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। কভিডের প্রকোপে স্থগিত হয়ে যায় দুটি সিরিজই।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে ভারতের মাটিতে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজকে দেখছেন তারা। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেই এসেছে প্রস্তাব।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের