,

আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যা আজ চিন্তা করে আমেরিকা তা তিন মাস পর করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক আলাচনা সভায় এ মন্তব্য করেন। ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোন সভাটি আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসাসিয়েশনের (বিপিএমসিএ)।

আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার (বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর)। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেওয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।’

তিনি বলেন, ‘বেসরকারি খাত এখন ভ্যাকসিন সেবা দিতে চায়, এটা অনেক আনন্দের খবর। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বেসরকারি খাতে ভ্যাকসিন দেওয়ার কথা বিবেচনা করব।’

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মালিক ডা. মো এনামুর রহমান বলেন, ‘সরকারি খাতের পাশাপাশি যদি বেসরকারি খাতকে টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দ্রুতই দেশের মানুষকে টিকার আওতায় আনতে পারবো।’

সভায় বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন বেসরকারি খাতকে ১০ লাখ ডোজ টিকা দেওয়ার দাবি জানান।এতে আরও বক্তব্য দেন-এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের