,

২০২২ সালের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ক কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যদি কোন মেরামতের প্রয়োজনই হয় সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেওয়া হবে।

তিনি বলেন, সেতুর সকল physical work শেষ করার লক্ষ্য আগামী বছর ২০২২ এর জুন পর্যন্ত।

সেতুমন্ত্রী আশাবাদী হয়ে বলেন, ২০২২ এর আগেই সকল physical work শেষ করা হবে।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির প্রস্তাব Defect liability period এর অংশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ বৃদ্ধির সাথে মূল সেতুর physical work সম্পর্কিত নয়, বড় ধরনের কোন প্রকল্পের ঠিকাদারদের দায়বদ্ধ রাখতে সাধারণত Defect liability period ধরা হয় পরবর্তীতে প্রয়োজনীয় কাজ সম্পাদনের জন্য।

সেতুমন্ত্রী জনগণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।

ওবায়দুল কাদের বিআরটিসির লোকসান কমানোর যে চলমান ধারা তা বজায় রাখতে নির্দেশ দেন।

বিআরটিসিকে লাভবান করতে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।

করোনার টিকা দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে টিকা গ্রহণ করছে।

তিনি বলেন, যারা সংশয় সৃষ্টি করার জন্য অপপ্রচার ও গুজব রটনা করেছে তাদের সকল অপচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী