,

এবার করোনার টিকা নিলেন জেমস

news-image

বিনোদন ডেস্ক : মহামারি করোনা মোকাবিলায় অবেশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও। কয়েক সপ্তাহ আগেই দেশে এসেছে করোনার টিকা।

টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষেরা। এবার টিকা নিলেন ‘নগর বাউল’খ্যাত রকস্টার জেমস।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেমস নিজে উদ্যোগী হয়েেই করোনার টিকা নিয়েছেন। সেইসঙ্গে এই তারকা দেশবাসীকেও মহামারি করোনাকে মোকাবিলা করতে দ্রুত এই টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন।

রবিন বলেন, ‘জেমস ভাই শুরু থেকেই টিকার ব্যাপারে পজিটিভ। যেদিন টিকা আসে বাংলাদেশে তখন থেকেই তিনি যোগাযোগ রাখছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। অবশেষে আজ (১০ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন।’

জেমস আজ বুধবার বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হয়ে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সেখানকার নার্স সাদিয়া সুমি টিকা পুশ করেন তার ডান বাহুতে।

টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন জেমস।

এদিকে দেশে তারকাদের মধ্যে সবার আগে টিকা নেন অভিনেত্রী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা। তার স্বামী বদরুল আনাম সৌদও টিকা নিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের