,

টাই পরতে আপত্তি করায় পার্লামেন্ট থেকে এমপিকে বহিষ্কার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে আদিবাসী অধিকার নিয়ে সোচ্চার রাজনৈতিক দল মাওরি পার্টির সহ-প্রতিষ্ঠাতা এমপি রাউইরি ওয়াইতিতিকে টাই না পরায় পার্লামেন্ট থেকে বহিষ্কার করেছেন স্পিকার।

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

টাই পরিধান করা পুরুষ এমপিরাই শুধু পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে প্রশ্ন করতে পারবে বলে নিয়ম করে স্পিকার। ফলে টাই না পরায় ওয়াইতিতিকে দুইবার প্রশ্ন করতে বাধা দেন স্পিকার ট্রেভর ম্যালার্ড।
রাউইরি ওয়াইতিতি জানান, এটি টাইয়ের বিষয় না, সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন। টাইকে তিনি ‘ঔপনিবেশিক ফাঁস’ বলে বর্ণনা করেন। এজন্য তিনি টাইয়ের পরিবর্তে সবুজ পাথরের কানের দুল পরে এসেছিলেন।

স্পিকারের এমন আচরণকে ‘আপত্তিকর’ বলেন ওয়াইতিতি। মাওরি পার্টির আরেক প্রতিষ্ঠাতা দেবি এনগারেওয়া-প্যাকার যিনি নিজেই টাই পরেছিলেন, ওয়াইতিতির পক্ষে সুপারিশ করলে তা আমলে নেননি স্পিকার।

এর আগেও, পার্লামেন্টে টাই পরা নিয়ে মাওরি পার্টির নেতার সঙ্গে স্পিকারের বচসা হয়। টাই না পরলে তাকে বহিষ্কার করা হবে বলে গত বছর সতর্কতা দেওয়া হয়।

পার্লামেন্টে প্রথম বক্তব্যে ওয়াইতিতি বলেছিলেন, ‘আমার গলার কাছে এই ফাঁস (টাই) নিয়ে নাও, যাতে আমি আমার গান গাইতে পারি।’

এদিকে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন জানান, মানুষ টাই পরতে না চাইলে, এ নিয়ে তার আপত্তি নেই। কিন্তু মনোযোগ দেওয়ার জন্য এর চেয়েও বড় বিষয় আছে।

নিউজিল্যান্ডের পার্লামেন্টে পুরুষ এমপিদের টাই পরা বাধ্যতামূলক। এই নিয়ম নিয়ে আগেও আপত্তি উঠলে স্পিকার ম্যালার্ড জানান, নিয়ম পরিবর্তনের প্রস্তাবকে তিনি সমর্থন করেন। কিন্তু অধিকাংশ এমপিরা তার পক্ষে নাই। ফলে এ নিয়ম বাধ্যতামূলক থাকছে পার্লামেন্টে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা