,

২য় ধাক্কা খেল পাকিস্তান, ১৩৯/২

সিরিজ জয়ের আজ বুধবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই টস ভাগ্যে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। খেলা শুরু হয়েছে দুপুর আড়াইটায়। উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামেন আজহার আলী ও সামি আসলাম।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৮ ওভার শেষে ১৩৯ রান। আজহার ও হারিস সোহেল  ক্রিজে আছেন।

প্রথমে ব্যাট করতে নেমে আজহার ও সামি ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিল পাকিস্তানকে। ৯১ রানের জুটি করে তারা। এরপরই প্রথম ধাক্কা খায় পাকিস্তান। নাসিরের ১৮তম ওভারের শেষ বলে কটবিহাইন্ড তুলে দেন সামি। নিজস্ব ৪৫ রান করেই নাসিরের ১ম শিকার হন তিনি। এরপর ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ দলের জন্য মাত্র ৪ রান করেই বোল্ড হয়ে যান আরাফাত সানির বলে। দলীয় ১০৫ রানের মাথায় আউট হন তিনি।

এদিকে, আজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে দেড়শ ওয়ানডে খেলতে নামছেন সাকিব আল হাসান। আগের ম্যাচে তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মুর্তজা।

এই ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রয়েছে। তবে পাকিস্তান দলে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সরফরাজ আহমেদ, রাহাত আলী ও সাঈদ আজমল। তাদের বদলে একাদশে ঢুকেছেন উমর গুল, জুলফিকার বাবর ও সামি আসলাম।

বাংলাদেশে দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানী ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের দল: আজহার আলী, মোহাম্মদ হাফিজ, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, হারিস সোহেল, উমর গুল, জুনাইদ খান, ওয়াহাব রিয়াজ, জুলফিকার বাবর ও সামি আসলাম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ